অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসবে শাহরুখের ‘পাঠান টু’, ব্যয় ৪৩০ কোটি ৬১ লাখ!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত বছর ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড বাদশা শাহরুখ খান। বহুদিনের খরা কেটে বছরের প্রথম ছবিই হয় সুপারহিট। দীর্ঘ বিরতির পর যেন পাঠানের মতোই আগমন ঘটে তাঁর। বিশ্বজুড়ে ‘পাঠান’-এর আয় ছিল এক হাজার কোটি রুপির বেশি। ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন বলিউড কিং খান।

ছবির শেষটা দেখে অনেকেই ধারণা করেছিলেন ‘পাঠান টু’ আসছে। এবার সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। সত্যি সত্যিই ‘পাঠান টু’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ‘কিং খান’। এটি হতে চলেছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি।

পরবর্তী সিক্যুয়েলের জন্য বাজেটে ৭৫ কোটি রুপি বৃদ্ধি করা হয়েছে বলেও খবর প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে, ‘পাঠান’ সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ব্যয় করেছিল ২৫০ কোটি রুপি। কিন্তু ‘পাঠান টু’ নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে ৩২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩০ কোটি ৬১ লাখ টাকার বেশি)।

পিংকভিলারে তথ্য অনুসারে, প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান টু’। গত বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম ‘পাঠান টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও দ্বিতীয় কিস্তিতে প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কিনা তা জানা যায়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।