অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

এলপিজির দাম কমলেও প্রভাবহীন বরিশাল, আগের দামই বহাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত সোমবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করলেও বরিশালের বাজারে দাম কমেনি। বরিশালে খুচরা বাজারে আগের দামেই বিক্রি করা হচ্ছে এলপিজি।

খুচরা বাজারের ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, পাইকারি বাজারে সিলিন্ডার গ্যাসের দাম না কমায় খুচরা বাজারের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। পাইকারি ব্যবসায়ীদের পুরোনো গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত নতুন দামে গ্যাস বিক্রির সম্ভাবনা কম।

গতকাল বুধবার বিকেলে নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নির্ধারিত দামে মিলছে না এলপিজি। ভোক্তা পর্যায়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১ হাজার ৩০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায়।

 

নগরের বটতলা বাজারের আকন স্টোরের মালিক মাহতাব হোসেন বলেন, ‘আমরা বেশি দামে কিনি, বিক্রিও করতে হয় বেশি দামে। কী করব? হয়তো শনিবারের মধ্যে দাম কমে আসতে পারে।’ তিনি বলেন, পাইকারি বাজার থেকে যে দামে গ্যাস তাঁরা কেনেন, তাতে সিলিন্ডারপ্রতি ৪০ থেকে ৫০ টাকা লাভে বিক্রি করেন।

 

নগরের বাংলাবাজার এলাকার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ১০০ সিলিন্ডার চাইলে ডিলাররা দেন ২০টা। বেশি দাম দিয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। ক্রেতারা আমাদের দোষ দেন। প্রতিদিনই দাম নিয়ে বচসা হয়।’

নগরের রূপাতলী এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, ‘শুনেছি সরকার গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়েছে। কিন্তু বাজারে গিয়ে এর প্রভাব দেখতে পাইনি। দোকানিরা নানা অজুহাত দেখান। কিন্তু আমরা তো গ্যাস ছাড়া চলতে পারি না। তাই বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনেছি।’

নগরের খুচরা ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম কমলেও খুচরা পর্যায়ে এর প্রভাব পড়তে তিন-চার দিন সময় লাগে, এটা প্রতিবারই হয়। তবে গ্যাসের দাম বাড়লে এর প্রভাব পড়তে সময় লাগে না। মূহূর্তের মধ্যে দাম বেড়ে যায়। বিভিন্ন কোম্পানির ডিলাররা জানিয়েছেন যে আগামী শনিবার থেকে সরকারের নির্ধারিত দামে ক্রেতা পর্যায়ে গ্যাস মিলতে পারে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাফিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের নির্দেশনা পাইনি। তবে বিভাগীয় উপপরিচালক বৃহস্পতিবার (আজ) বরিশালের গ্যাস ব্যবসায়ীদের নিয়ে একটি সভা ডেকেছেন। সেখানে বিষয়টি আলোচনা করা হবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।