অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

সোহানা সাবা মনোনয়ন কিনলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজনীতিতে আগে সরাসরি কখনও দেখা যায়নি আবেদনময়ী অভিনেত্রী সোহানা সাবাকে। এবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ঢাকা বিভাগ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।

আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন সাবা। মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।

প্রাপ্তবয়স্কদের জন্য জয়া আহসান আসছেন ‘পেয়ারার সুবাস’ নিয়ে

এর আগে অভিনেত্রী সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানা যায়। তবে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন তা ভাবতে পারেননি। তবে সবাইকে অবাক করে দিয়ে সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন সোহানা সাবা।

সুযোগ পেলে সোহানা সাবা সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েই জনসেবা করতে চান। তার ভাষ্য, তিনি সবসময় সাধারণের মতোই চলাফেরা করেন তাই সবার ভাষা বুঝতে সহজ হবে অভিনেত্রীর জন্য।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা। দ্বিতীয় ও তৃতীয়তলা জুড়ে বিভাগীয় মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। তবে কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এরইমধ্যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।