অর্থ লিপি

২৬ এপ্রিল ২০২৬ রবিবার ১৩ বৈশাখ ১৪৩৩

ইন্সুরেন্স খাতের বিয়োগকারীদের চেহারায় যেন ঝিলিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বৃহস্পতিবার ,১৪ সেপ্টেম্বর,২০২৩ আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় একচেটিয়া ইন্সুরেন্স খাতের শেয়ার উঠেএসেছে। আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ১৫  টি ইন্সুরেন্স খাতের শেয়ারছিল।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার প্রথমেই ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড আজশেয়ারটির দাম .২০  টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে .৯৮ শতাংশ বেড়েছে। আজশেয়ারটি সর্বশেষ ৬৮.৩০  টাকা লেনদেন হয়েছে।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় থাকা অন্য শেয়ার গুলি ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সলিমিটেড , বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ,ই্উনিয়নক্যাপিটাল লিমিটেড ইত্যাদি।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার টি ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।

সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করে দেখা গেল পুরো বাজারে আজ ইন্সুরেন্স খাতের শেয়ারেরজয়জয়কার ছিল।মাঝেমধ্যে অন্য কিছু শেয়ার  মুভমেন্টে গেলেও দিনশেষে ইন্সুরেন্স খাতেরআধিপত্য বজায় ছিল।

আজ বাজার চলাকালীন সময়ে টি হাউজের অফিসে গিয়ে অনেকদিন পরে বেশ জমজমাট দেখা গেল হাউজের অফিসগুলোতে।যে সব বিনিয়োগকারীদের ইন্সুরেন্স খাতের কোম্পানি আছে তারা বহুদিন পরে লাভ পেয়ে দারুন উজ্জীবিত আছে।শেয়ার বাজারে মানুষজন লাভ করলে তাদের চেহারায় যেন ঝিলিক মারে।অনেকদিন পরে কিছু বিনিয়োগকারীদের চেহারায় ঝিলিক দেখা গেল।

তবে ইন্সুরেন্স কোম্পানির শেয়ার হোল্ডারগন উজ্জিবিত থাকলে অন্য খাতের বিনিয়োগকারীদের হতাশাগ্রস্ত হতে দেখা গিয়েছে। আর যাদের শেয়ার ফ্লোরে আটকে আছে সেইসব বিনিয়োগকারীরা যেন বাকরুদ্ধ হয়ে আছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।