অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

নেইমার আল হিলালেই গেলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবশেষে আনুষ্ঠানিকতাটুকুও সম্পন্ন হয় গেল। পিএসজি ছেড়ে আল হিলালে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন নেইমার। কাল রাতে সৌদি ক্লাব আল হিলাল নেইমারকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

আর্থিক বিষয়াদি প্রকাশ করা না হলেও সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯ কোটি ইউরোয় নেইমারকে কিনেছে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ হিসেবে কিছু শর্ত থাকায় টাকার অঙ্কটা আরেকটু বাড়বে। এই দলবদলের মধ্য দিয়ে নেইমার একটি জায়গায় শীর্ষে উঠে এলেন। সেটি দামে। দলবদলের সম্মিলিত অঙ্ক হিসাব করলে রোমেলু লুকাকুকে পেছনে ফেলে নেইমারই এখন সবচেয়ে দামি।

 

আল হিলালে যোগ দেওয়ার পর তাঁর হিসাবটা এমন—২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে ৮ কোটি ৮০ লাখ ইউরোয় কিনেছিল বার্সা। এরপর ২০১৭ সালে পিএসজি তাঁর জন্য ‘রিলিজ ক্লজ’ এর ২২ কোটি ২০ লাখ ইউরো পরিশোধ করে বার্সা থেকে নিয়ে গিয়েছিল। দলবদলের বাজারে তা এখনো বিশ্ব রেকর্ড। আর এবার আল হিলালের ৯ কোটি ইউরো যোগ করলে নেইমারের জন্য দলবদলের সম্মিলিত অঙ্কটা দাঁড়ায়—৪০ কোটি ইউরো।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।