অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

আসছে ফারুকীর ‘শনিবার বিকেল’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ অবশেষে আলোর মুখ দেখবে। দীর্ঘ পাঁচ বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে থাকা এ সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।

আগামী নভেম্বরে ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমকে জানান এর প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

আবদুল আজিজ, আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। যে কারণে এবার মুক্তির দিনক্ষণ ঠিক করছেন তারা।

‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।