আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর অন্যতম ব্র্যান্ড ‘মোজো’ ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মোজোর বিক্রি করা প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২রা জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম রুমন, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম এবং মোজো ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন মোজোর এই মহৎ উদ্যোগে দেশের মানুষের একাত্ত্বতা, সহযোগিতা ও ভালোবাসার প্রশংসা করেন এবং সেইসঙ্গে এই কাজে ভোক্তাদের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতেও মোজো এই ধরনের ভালো কাজে মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।