অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

বাজারের সাথে তাল মেলাতে হিমসিম খাচ্ছে বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (২৪শে জানুয়ারি) উভয় স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ও লেনদেন উভয়ই  কমেছে। আজ দেশের প্রধান শেয়ার বাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক পতনের মধ্যে থাকলেও বাজার লেনদেন গতদিনের চেয়ে অল্প কিছু কমে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬  টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১ টির, দাম কমেছে ৩০৫ টির এবং ৩০ শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ১১৭৩.২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১১৭৬.৯৪ কোটি টাকার।ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৬.৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলো নেতিবাচক  ধারাতে শেষ হয়েছে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই  কমেছে। আজ সিএসইতে ১৩.৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২৯.৭০ কোটি টাকার।

আজ ডিএসইতে লেনদেন যদিও ১১৭৩ কোটি টাকার, তবে বাজারে ছিলনা কোন প্রান। ৪৯.৬০ সূচকের পতনে আজকের বাজারে ছিল নিস্তব্ধতা। বাজারের লেনদেন বাড়লেও বহু বিনিয়োগকারীদের কোন লাভ হচ্ছেনা । চিন্তায় তারা দিশেহারা হয়ে পরেছেন।

বাজার নিয়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ২টি হাউজের অফিসে কিছু বিনিয়োগকারী ও অফিসারদের কাছে বাজার নিয়ে জানতে চাইলে, দিশেহারা হয়ে পরা কয়েকজন বিনিয়োগকারীকে আফসোস করে বলতে শোনা গেল ৩০/৪০% লস কিভাবে তুলব! তা ভেবে ঘুম আসছেনা আমাদের।

অনেকেই জানালেন ফ্লোর ওঠার পরে বাজারের সাথে তাল মেলাতে হিমসিম খাচ্ছে তারা, তারপরও কয়েকজন বিনিয়োগকারী জানালেন বাজারে এখন একটি আশার কথা হলো বাজারে মানুষ স্বাধীন ভাবে শেয়ার ক্রয় বিক্রি করতে পারছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।