আজ ৭ই সেপ্টেম্বরের, শরতের খেয়ালী আকাশের মেঘের সাথে এই মিষ্টি শরতের আবহাওয়ায় ভালোবাসাকে উদযাপন করার দিন আজ। যদিও এই দিবস পালিত হয় যুক্তরাষ্ট্রে। ইংরেজিতে বলা হয় ‘ফিল দ্য লাভ ডে’। অবশ্য এই দিবসের প্রচলন কবে, কিভাবে শুরু তা কেউ জানে না।
প্রতি বছর ৭ই সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মানুষ জাতীয় অনুভূতি দিবস উদযাপন করতে একত্রিত হয়। এটা শুধু রোমান্টিক প্রেমের দিন নয়; এটি পরিবার, বন্ধুবান্ধব, পোষা প্রাণী বা এমনকি নিজের প্রতি ভালবাসা হোক না কেন, সমস্ত ধরণের স্নেহ আলিঙ্গন করার দিন।
শুনুন… ভালোবাসি যারে….
তবে ভালোবাসা অনুভবের উদযাপনে এত জেনেই বা কি কাজ। তাই এই দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা অনুভব করুন। শুধু অনুভবই নয় প্রকাশও করুন। কর্মব্যস্ততা ভরা জীবনে অবসরে অনুভবের চর্চা যেন দিন দিন ফুরিয়ে যাচ্ছে। তাই এই চর্চার একটা দিন থাকলে মন্দ কী।

আরও পড়ুন…
প্রিয় প্রিয়তমা মেঘোমালাকে লেখা বিয়ে বর্ষে শরতাকাশের চিঠি
ভালোবাসা কী আসলে অভ্যাস নাকি অনুভব? অভ্যাসের গুরুত্ব আছে অবশ্যই তবে অনুভূতিটাই আসল। কবি সাহিত্যিকদের মতো দিস্তা দিস্তা কাগজ ফুরিয়ে প্রিয়জনের স্তুতি নাহয় নাই লিখলেন। কিংবা শিল্পীর মতো তুলির আঁচড়ে নাহয় প্রিয়জনকে নাই ফুটিয়ে তুলতে পারলেন। আপনার অনুভবের শক্তি দিয়ে প্রিয়জনকে জানান দিন তার প্রতি আপনার শরতের এই দিনে ভালোবাসার বিশালতা।
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts