অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

আজ চলতি মৌসুমে চায়ের প্রথম নিলাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে চলতি মৌসুমে চায়ের প্রথম নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (২৭ এপ্রিল)। চট্টগ্রামের আগ্রাবাদে নিলামে অংশ নিচ্ছেন কয়েকশো বিডাররা।

এ বছর চট্টগ্রামে ৪৭টি, শ্রীমঙ্গলে ৪৭টি ও পঞ্চগড়ে ২৫টি নিলাম অনুষ্ঠিত হবে। এবার দেশের ১৭১টি চা বাগানে মোট ১০ কোটি ৩০ লাখ কেজি চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড।

সব শেষ বছরে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৪৯ লাখ কেজি। বাগানগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গত বছর নিলামে চা-পাতার দাম ছিলো ঊর্ধ্বমুখী। এতে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছেন অনেক বাগান মালিক।

বিডাররা জানান, ভালো মানের ও বিশেষায়িত চা পাতা উৎপাদন করা গেলে দেশের বাজারে যেমন চাহিদা বাড়বে, তেমনি রপ্তানিও করা যাবে। তবে শ্রমিকদের মজুরি, জ্বালানির মূল্য বৃদ্ধিতে চা-পাতার দাম বাড়তে পারে বলে জানান বাগান মালিকরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।