অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

র‍্যাব ও বিজিবি মোতায়েন সারা দেশে হরতালে সহিংসতা ঠেকাতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সারা দেশে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং সহিংসতা ঠেকাতে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছেন  র‍্যাব, বিজিবি ও আনসার ভিডিপির সদস্যরা।

আজ মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) সকাল থেকে সারা দেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এ দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৩০টি টহল দলসহ সারা দেশে র্যাবের ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে।’

র‍্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে। যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা। সারা দেশে ১ হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ দায়িত্ব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চলবে।

চতুর্থ দফায় আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এর আগে কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং ১১ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।