অর্থ লিপি

২৫ মে ২০২৬ সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্রুত সময়ের মধ্যে শেয়ারবাজার, এনবিআরসহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর অস্থিরতার মধ্য দিয়ে গেছে অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে।

তিনি বলেন, ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না; ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে আর্থিক রিপোর্ট ছিল খামখেয়ালিপনায় ভরা, এতে প্রতারিত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। সম্পদের সঠিক মূল্য যাচাই না করে বড় বড় ঋণ দেওয়ার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের মুখে পড়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।