পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (WALTONHIL) চলতি অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই ‘২০২৩-সেপ্টেম্বর ২০২৩ ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৫সেপ্টেম্বর,২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
১ম প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (জুলাই ‘২০২৩-সেপ্টেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান ছিল (১.৫২ )টাকা।

গত ৩০,সেপ্টেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৬.৬৮ টাকা যা আগের বছরে ছিল ৩৬.৪৪ টাকা।সম্পদ পুনর্মূল্যায়নের পরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৫০.৪০ টাকা। যা আগের বছর ছিল ৩৪৩.৭৩ টাকা।