অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৭ই জুলাই) বিকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন তিনি। আগামী অক্টোবর মাসে এই অংশে আনুষ্ঠানিকভাবে চলতে পারে রাজধানীর নতুন এই গণপরিবহন।

এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

গতকাল বৃহস্পতিবার (৬ই জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপর আগামী অক্টোবরে পুরোদমে যাত্রী চলাচল শুরু হবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে— বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন— ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।

গত বছরের ২৮শে ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশ যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।