শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তাদের ২০২৪-২৫ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-তাল্লু স্পিনিং, মিথুন নিটিং।
তাল্লু স্পিনিং
তাল্লু স্পিনিংয়ের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা। ১২ নভেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামি ২১ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
মিথুন নিটিং
মিথুন নিটিংয়ের
কোম্পানিটি সর্বশেষ বছরের শেয়ার প্রতি আয় (EPS) ও অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি।আগামী ১২ নভেম্বর বেলা ১২ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।