পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (OLYMPIC ) পরিচালনা পর্ষদ ১ বিঘার (২০ কাঠা) পরিবর্তে ২ বিঘা (৪০ কাঠা) জমি কিনবে। গতকাল ১৭ই ডিসেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিটি বসুন্ধরার আই ব্লকে বাণিজ্যিক– কাম– আবাসিক প্লট কিনবে। সব খরচসহ কোম্পানিটির জমি কিনতে মোট ৬৮ কোটি টাকা ব্যয় হবে। তাতে প্রতি কাঠা জমির মূল্য পরবে ১ কোটি ৭০ লাখ টাকা।
উল্লেখ্য, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ গত ১৯শে অক্টোবর ২০২৩, ডিএসইতে এ সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল। সেটা বাতিল করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।