অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে নিখোঁজ বিসিএস ক্যাডার নারী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে মাহমুদা হ্যাপী (৩২) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন, তার বাড়ি বরগুনা জেলায়। ৩৮তম বিসিএসে তাকে নন-ক্যাডার হিসেবে বনবিভাগে পদায়ন করা হয়। এরপর ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উসমান গণি।

তিনি বলেন, গত ২রা ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে যান। সেখানে মাহমুদা হ্যাপীও ছিলেন। তারা সেন্টমার্টিন দ্বীপের কয়েকটি রিসোর্টে ওঠেন। ৩রা ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে মাহমুদা হ্যাপীসহ তিন বান্ধবী একসঙ্গে সেন্টমার্টিনের একটি হোটেলের কক্ষে ছিলেন।

৪ঠা ফেব্রুয়ারি (রবিবার) সকালে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে রাতে সবার আগে ঘুমিয়ে পড়েন। সকালে দুই বান্ধবী ঘুম থেকে উঠে দেখেন রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু একঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ওসি আরও জানান, হ্যাপীর ব্যবহৃত মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে সোমবার সর্বশেষ তার অবস্থান কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নে। হ্যাপীকে উদ্ধারে ৩টি দল কাজ করছে। এর মধ্যে একটি দল সেন্টমার্টিনে কাজ করছে। আর দুটি দল টেকনাফ ও কক্সবাজার শহরে কাজ করছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।