দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের জায়ান্ট কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (SUMITPOWER) তিনটি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ৩ টি হলো আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট।উল্লেখ্য ৩ টি কেন্দ্রেরই বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ১০ মেগাওয়াট।
আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
কেন্দ্র তিনটি থেকে বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ গত বছরের (২০২৩) ৩১ আগস্ট শেষ হয়েযায়। নতুন করে মেয়াদ বাড়ানোর ফলে সরকার এসব কেন্দ্র থেকে আগামী পাঁচ বছর বিদ্যুৎকিনবে। তবে “নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট” ভিত্তিতে কেন্দ্র তিনটি পরিচালিত হবে।অর্থাৎ যখন সরকারের প্রয়োজন হবে, কেবল তখনই কেন্দ্র তিনটি থেকে বিদ্যুৎ কেনা হবে।আর শুধু ওই বিদ্যুতের বিলই পাবে কেন্দ্র তিনটি।
আশুলিয়া, মাধবদী ও চান্দিনায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রগুলো ২০০৩ সালে ঢাকা পল্লী বিদ্যুৎসমিতি–১, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–১ এবং কুমিল্লা পল্লীর সাথে ১৫ বছরের বিদ্যুৎ ক্রয়চুক্তির (পিপিএ) অধীনে স্বাধীন বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) হিসেবে স্থাপিত হয়। ২০১৮ সালের৩১ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তা ৫ বছরের জন্য বাড়ানো হয়। বর্ধিত চুক্তিরমেয়াদ ২০২৩ সালের ৩১ আগস্ট শেষ হয়ে গেলে কোম্পানিটি তা নবায়নের জন্য আবেদনকরলে আজ সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তা অনুমোদন পায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।