পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS) এর ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে, ARGUS ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড(ACRSL) , ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে কোম্পানির দীর্ঘমেয়াদে “A-” এবং স্বল্প মেয়াদে “ST-3” রেটিং নির্ধারণ করেছে। রেটিংঘোষণার তারিখ পর্যন্ত গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।