অর্থ লিপি

১৯ এপ্রিল ২০২৬ রবিবার ৬ বৈশাখ ১৪৩৩

দেশের রিজার্ভ কমলো আকুর দায় শোধে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২৯৫২৯ দশমিক ৩১ মিলিয়ন বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত সোমবার (৭ জুলাই) মে ও জুন মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ২ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন বা ২ দশমিক ০১ বিলিয়ন ডলার। এতে ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৬৮৬ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।