অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি উত্তাল, ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবির বিক্ষোভে। স্থানীয় সময় শনিবার (৮ জুন) হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ।

‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলি আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের পর শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে নামেন হাজারো মানুষ। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে করেন বিক্ষোভ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

গাজার নিপীড়িত জনগণের পক্ষে এবং চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন তারা। অ্যাক্টিভিস্ট গ্রুপ কোডপিংক এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামক সংস্থা এই বিক্ষোভের পরিকল্পনা করে। তারা জানায় গত আট মাস ধরে গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে তাদের এই আয়োজন।

এসময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি বন্যার ও প্ল্যাকার্ড হাতে ইসরাইলবিরোধী স্লোগানে মুখোর হয়ে উঠে চারপাশ। এসময় তেল আবিবকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হলেও যুক্তরাষ্ট্রের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন তারা।

বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ থামাও, গণহত্যা বন্ধ করো’, ‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করো’ ইত্যাদি। এ সময় গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নমনীয় আচরণে ক্ষোভ প্রকাশ করে তারা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।