অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। ভিসা পাওয়ার পর ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জার্মান দূতাবাস সোমবার (২৭ এপ্রিল) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাস আরও জানায়, নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে

এ কারণে ভিসাপ্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।