অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

বছরের প্রথম দিন সূচক ও লেনদেনের ইতিবাচকতায় শেষ হলো লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার ,১ লা জানুয়ারি বছরের ১ম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক শুরুতেই ইতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করে এবং দিন শেষে  সূচক ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।সেই সাথে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ‘ডিএসইএক্স’ ৪৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯১০.৬১পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০০৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৯.৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৩ টির, কমেছে ৬৬ টির অপর দিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির বাজারদর।

বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন বাজার বিশ্লেষকের সাথে আলাপ করলে তিনি জানান, ‘তারেক জিয়ার দেশের ফেরার মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার কালো মেঘ অনেকটাই কেটে গেছে। সেই সঙ্গে নির্বাচনকে ঘিরে যেসব অনিশ্চয়তা ছিল, সেগুলোও দূর হয়েছে। সব মিলিয়ে নতুন বছরটি নতুন করে আমাদের আশাবাদী করে তুলছে। এই অবস্থায় হতাশ হয়ে শেয়ারবাজার ছেড়ে যাওয়া ও সাইডলাইনে থাকা নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের বাজারমুখী করা গেলে নতুন বছরে শেয়ারবাজারকে নতুন এক উচ্চতায় দেখতে পাব বলে আশা করছি। কারণ, বাজারের সূচক ও শেয়ারের দাম যেখানে নেমেছে সেখান থেকে আর নিচে নামার খুব বেশি সুযোগ নেই। তাই আশা করছি বছরের প্রথম দিনের ঊর্ধ্বমুখী এই ধারা আমরা বছরজুড়েই দেখতে পাব।’

Authors

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।