অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

নৌভ্রমণ নিরাপদ হোক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সারাদেশে জালের মতো ছড়িয়ে আছে ছোট-বড় প্রায় ৭০০-এর বেশি নদী। আমাদের দেশে এখনো ৩০ শতাংশের বেশি লোক সুদীর্ঘ প্রায় ২৪ হাজার ১৪০ কিলোমিটার নদীপথ ব্যবহার করেন। বাংলাদেশের বেশিরভাগ বড় শহর বা বন্দর নদীর তীরে অবস্থিত।

আষার – শ্রাবণ মাস আসলে বিভিন্ন সময় ঢাকার আশেপাশে ও বিভিন্ন জেলায় বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীরা এবং শহরের কিছু বাসিন্দারা দল বেঁধে অরক্ষিত ভাবে নৌকা ও ট্রলার যোগে পিকনিকে যাচ্ছে। এদের অনেকেই কোন নিরাপত্তামূলক কোন ব্যবস্থা থাকে না।

যারা নৌকা ও ট্রলার যোগে পিকনিকে যাচ্ছেন, এদের মধ্যে অনেকেই আবার সাঁতার জানেন না। একারণে দুর্ঘটনা হলে মৃতের সংখা বেড়ে যায়।

প্রায় প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন স্থানে নৌকা ও টলারডুবিতে অনেক তাজা প্রানি হারিয়ে যাচ্ছে।

যারা সাতারে পারদর্শী নয় তাদের অরক্ষিত নৌভ্রমণ এড়িয়ে চলা উচিৎ, কিংবা উপর্যপরি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া জরুরী। তাহলে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা পাবার উপায় থাকে।

ভ্রমণকারীদের ছোট ছোট ট্রলারে নৌভ্রমণ করলে অবশ্যই দেখে নিতে হবে নিরাপত্তার কি ব্যবস্থা আছে।

 

নৌপথের দুর্ঘটনাজনিত কারণে আমরা আর স্বজন হারানোর হাহাকার বা আর্তনাদ শুনতে চাই না। নৌপথ হোক নিরাপদ ও আরামদায়ক। নৌপথে ফিরে আসুক আমাদের হারানো ঐতিহ্য। নদীমাতৃক বাংলাদেশে নৌপথ হোক আনন্দময়। মালিক, চালক, যাত্রী ও সরকার- সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌভ্রমণ হোক নিরাপদ। নৌপথে নিশ্চিত হোক যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।