অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে পাঁচ কোম্পানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচ কোম্পানি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা বোর্ড সভার তারিখ জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৪, সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

কোম্পানি পাঁচ টি হলো মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, হাইডেলবার্গ সিমেন্ট ও বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB) বোর্ড সভা আগামী  ২৮ এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩ টায়  অনুষ্ঠিত হবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (DBH) বোর্ড সভা আগামী  ২৪ এপ্রিল বিকাল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের বোর্ড সভা আগামী ২২ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।