অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

সরকার চিনি কিনছে, সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি অর্থবছরে প্রায় দেড় লাখ টন চিনি কেনার পরিকল্পনা নেয় সরকার। আগামী দিনে বাজারে চিনির সরবরাহ যাতে ঠিক থাকে তা নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা যায়, সর্বশেষ চিনি কেনা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে।

তখন অনেকটা চড়া দামেই চিনি কেনা হয়েছিল। এ নিয়ে বেশ বিতর্কও হয়। খুচরা বাজারে চিনির দাম যখন ১৩০ টাকা তখন ১৬০ টাকা দরে চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কম দামে বিক্রির জন্য উন্মুক্ত (স্থানীয়) দরপত্রের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন চিনি কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

এ ক্ষেত্রে প্রতি কেজি চিনি কেনা হবে ১২০.৯২ টাকায়। সে হিসাবে চিনি কিনতে ৬০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হবে। দেশীয় চিনি উৎপাদক সংস্থা সিটি সুগার ইন্ডাস্ট্রিজ সর্বনিম্ন দরদাতা হিসেবে এই চিনি সরবরাহ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে পণ্য কেনার লক্ষ্যে বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুমোদিত হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।