অর্থ লিপি

১৪ অক্টোবর ২০২৬ বুধবার ২৯ আশ্বিন ১৪৩৩

রেমিট্যান্স বাড়াতে আসবে আরও সুযোগ-সুবিধা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনতে আগামী বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে ৬ হাজার ২০০ কোটি টাকা। আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার। এমন সম্মান ও সুবিধা পেলে বৈধপথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে ২০১৯-২০ অর্থবছর ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। সেবছর প্রবাসী আয়ে ১৩ শতাংশ আর ২০২০-২১ অর্থবছর ৩৬ শতাংশ প্রবৃদ্ধি হয়। কিন্তু করনো মহামারির পরের বছরই কমে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থপ্রবাহ। সেজন্য ২০২২ সালে প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়।

গত ৩ বছরে ৩০ লাখের বেশি নতুন কর্মী বিদেশে গেছেন। কিন্তু ব্যাংকে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি। এ সময় বৈদেশিক মুদ্রার মজুত ৪ হাজার ৮০০ কোটি ডলার থেকে কমে এখন ১ হাজার ৯ কোটির নিচে। সেজন্য আর্থিক প্রণোদনার বাইরে প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থমন্ত্রণালয়। যার মধ্যে আছে বিমানবন্দরে বিশেষ সেবা ডেস্ক। প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড। স্কুল-কলেজ, হাসপাতাল ও সরকারি সেবায় অগ্রাধিকার।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, প্রণোদনা ছাড়াও প্রবাসীদের আলাদা করে স্বীকৃতি দেওয়া হবে। প্রবাসীদের পরিবারের সদস্য যারা দেশে থাকেন তাঁদের দেশের বিভিন্ন সামাজিক ও সরকারের বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তাঁদের আলাদা করে সহায়তা করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।