দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। প্রায় এক যুগ পর প্রশাসকের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ৯৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিহ্যাবের ইতিহাসে এর আগে এত প্রার্থী কখনো নির্বাচনে অংশ নেননি।
সংগঠনটির কয়েক সদস্য জানান, এক সময় উৎসবমুখর পরিবেশে রিহ্যাবে নির্বাচন হতো। ২০১৪ সালে ভোট ছাড়াই সভাপতি নির্বাচিত হন আলমগীর শামসুল আলামিন। টানা পরের তিন মেয়াদে সমঝোতার ভিত্তিতে কমিটি হয়েছে সংগঠনটিতে। এ তিন মেয়াদেই সভাপতিও হয়েছেন তিনি। সদস্যদের দাবি আদায়ে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সমঝোতার কমিটি। এবার প্রশাসকের মাধ্যমে নির্বাচন হবে, সেজন্য প্রার্থী বেশি।
রিহ্যাব সূত্রে জানা গেছে, রিহ্যাবে প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসের অধীনে আগামী ২৪শে ফেব্রুয়ারি নির্বাচন হবে। নির্বাচনে মোট ২৯টি পরিচালক পদের বিপরীতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৯৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে দু’জন জমা দেননি। বর্তমান সভাপতি আলমগীর শামসুল আলামিন, প্রথম সহসভাপতি কামাল মাহমুদসহ কয়েকজন নেতা মনোনয়ন ফরম কেনেননি। এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৭৬ সদস্য।
এখন পর্যন্ত নির্বাচনে লড়বে এমন চারটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা ওয়াহিদুজ্জামন ও লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়েছে। এ ছাড়া নজরুল ইসলাম দুলাল ও কুতুব উদ্দিন জহিরের নেতৃত্বে একটি, আরশি হায়দার ও বি এম নাসিরের নেতৃত্বে একটি ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বে একটি প্যানেলের বিয়য়ে আলোচনা হচ্ছে। তবে ইন্তেখাবুলের প্যানেল এখনও পূর্ণাঙ্গ হয়নি। মনোনয়নপত্র যাচাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বুধবার।
রিহ্যাবে প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জান্নাতুল ফেরদৌসের অধীনে আগামী ২৪শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।