অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

মাইক্রোসফট ব্লিজার্ডের নিয়ন্ত্রণ নিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাইক্রোসফট এবার কল অব ডিউটি নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। গেমিং শিল্পের সবচেয়ে বড় চুক্তিটি ৬৯ বিলিয়ন ডলারে সম্পন্ন করেছে মাইক্রোসফট। প্লেস্টেশন-নির্মাতা সনির মতো প্রতিদ্বন্দ্বী এবং গেমিং শিল্পে নিয়ন্ত্রকদের উদ্বেগ সত্ত্বেও চুক্তি বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

একটি বিবৃতিতে মাইক্রোসফটের স্পেন্সার বলেন, ‘সবাই যখন খেলে, আমরা তখন জিতে যাই। আমরা বিশ্বাস করি, আমাদের চুক্তির এই খবরটি মোবাইল গেমের জন্য নতুন একটি সম্ভাবনার জগৎ খুলে দিল।’

নতুন এ চুক্তির অধীন মাইক্রোসফট ফরাসি ভিডিও গেম প্রকাশক ইউবিসফটকে ক্লাউডে কনসোল এবং কম্পিউটারে অ্যাকটিভিশনের গেম ডাউনলোড করার অধিকার দিয়েছে। মাইক্রোসফট এখন কল অব ডিউটি, ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফ্ট এবং ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলো নিয়ন্ত্রণ করবে, যা প্রতিষ্ঠানটিকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করবে।

তবে টেকওভার অনুমোদন করা সত্ত্বেও মাইক্রোসফটের এ আচরণের সমালোচনা করেছে ওয়াচডগ। কেননা, তারা মনে করে, চুক্তিটি টেকদুনিয়ায় প্রতিযোগিতার বাজারের ক্ষতি করবে এবং এটি যুক্তরাজ্যের গেমারদের জন্য খারাপ ফল বয়ে আনবে।

তবে এমন মন্তব্যের জবাবে মাইক্রোসফট বলেছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার মাধ্যমে নেয়া তাদের সিদ্ধান্তগুলো রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত এবং তারা করপোরেট লবিং দিয়ে প্রভাবিত নয়। এখন মাইক্রোসফট এমন স্টুডিওর মালিক হবে, যা কেবল ক্যান্ডি ক্রাশের মতো মোবাইল গেমগুলোর সাফল্যের প্রসার ঘটাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।