প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত সমুদ্র সেতু উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার (১২ই জানুয়ারি) বিকেলে প্রায় ২২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি উদ্বোধন করে তিনি। এক প্রতিবেদনে দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে সেতুটির নামকরণ করা হয়েছে ‘অটল সেতু’। নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৬২৮ কোটি টাকা।
সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। এই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুধু এক দিনের বিষয় বা শুধু জনগণ ও গণমাধ্যমের সামনে আসা নয়; এটি একটি নতুন ভারত গঠনের বিষয়।
এ সময় মহারাষ্ট্রের উন্নয়নের জন্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে কৃতিত্ব দেন মোদি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অটল সেতু নির্মাণের পরিকল্পনা হয়েছিল ১৯৬৩ সালে। এই সেতু নির্মাণের ফলে মুম্বাইয়ের মূল ভূমি থেকে দক্ষিণ অংশে যেতে আগে যেখানে দুই ঘণ্টার বেশি সময় লাগত, এখন সেখানে যাওয়া যাবে মাত্র ২০ মিনিটে।
সেতুটি নির্মাণে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ভারতে প্রথম। সেতুতে ব্যবহৃত আলোয় যেন সমুদ্রের জলজ পরিবেশের ক্ষতি না করে, সেদিকেও নজর রাখা হয়েছে। বিশেষজ্ঞেরা এই সেতুকে ‘ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়’ বলে আখ্যা দিয়েছেন।
এদিকে, ভারতে লোকসভা নির্বাচনের আগেই বড় বড় মেগা প্রকল্পগুলো উদ্বোধন করছে বিজেপি সরকার। সরকারি উন্নয়ন নিজেদের প্রচারণায় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি। এমনটাই অভিযোগ বিরোধী দলগুলোর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।