আজ সোমবার (১লা এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশনে দেখা যায় দাম কমে নতুন দামে ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে। ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। দুই টাকা ২৫ পয়সা দাম কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন মিলছে ১০৬ টাকায়।
এদিকে ডিজেল ও কেরোসিনের দাম কমায় বাস ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ইতিমধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ, বাস ও পণ্যবাহী পরিবহনের ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহনের ভাড়া কমানোর দাবি জানানো হয়।
তবে চালকরা দাবি করছেন, তারা আগে থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই ভাড়া কমালে তাদের লোকসান গুনতে হবে।
বাস ভাড়া পুনর্নির্ধারণে আজ সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
রবিবার দুপুরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের দামেই যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকায় বিক্রি হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।