অর্থ লিপি

১৭ আগস্ট ২০২৬ সোমবার ২ ভাদ্র ১৪৩৩

বিকাশে প্রতিদিন ১ লাখ গ্রাহক নিচ্ছেন সিটি ব্যাংকের ‘ন্যানো’ ঋণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল আর্থিক সেবার প্রসারের সঙ্গে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া ‘ন্যানো’ ঋণসেবা।

স্মার্টফোনে বিকাশ অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে কোনো জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন লাখো গ্রাহক। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ গ্রাহক এই সেবা গ্রহণ করছেন।

সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়া এ সেবা থেকে গত সাড়ে চার বছরে ৩৫ লাখ গ্রাহক ১০ হাজার কোটি টাকার বেশি ডিজিটাল ক্ষুদ্রঋণ নিয়েছেন। এ সময়ে ৩ কোটি ১৯ লাখ ঋণ হিসাবের মাধ্যমে অর্থ বিতরণ করা হয়েছে। সে হিসাবে একজন গ্রাহক গড়ে ৯ বারের বেশি এ ঋণ নিয়েছেন।

ঋণ বিতরণের পরিমাণও ধারাবাহিকভাবে বেড়েছে। সেবা চালুর প্রথম বছরে বিতরণ করা হয় ১০১ কোটি টাকা। দ্বিতীয় বছরে তা প্রায় পাঁচ গুণ বেড়ে ৪৯৪ কোটি টাকায় পৌঁছায়। ২০২৪ সালে বিতরণ হয় ৮৫৫ কোটি টাকা। ২০২৫ সালে তা প্রায় সাড়ে চার গুণ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৯৫৭ কোটি টাকায়। চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত আরও ৪ হাজার ৫৯১ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। ফলে মোট বিতরণ ১০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি বিকাশ গ্রাহকের জন্য এ ঋণসুবিধা উন্মুক্ত রয়েছে। প্রতিটি ঋণের গড় পরিমাণ প্রায় ৩ হাজার টাকা। মাসে গড়ে প্রায় ৯০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হচ্ছে।

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক তিন ধরনের ডিজিটাল ঋণসেবা দিয়ে থাকে—নগদ ঋণ, ‘বাই নাও, পে লেটার’ এবং মোবাইল রিচার্জের জন্য ‘পে লেটার’। মোট বিতরণ করা ঋণের প্রায় ৯৯ শতাংশই নগদ ঋণ।

গ্রাহক বিশ্লেষণে দেখা গেছে, ঋণগ্রহীতাদের ৬৩ শতাংশ শহরাঞ্চল এবং ৩৭ শতাংশ গ্রামাঞ্চলের বাসিন্দা। ঋণগ্রহীতাদের মধ্যে ৭৮ শতাংশ পুরুষ ও ২২ শতাংশ নারী।

ডিজিটাল ক্ষুদ্রঋণের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর খেলাপির হার অত্যন্ত কম। মোট ১০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের বিপরীতে খেলাপি ও অবলোপন করা ঋণের পরিমাণ মাত্র ৫৩ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ বিতরণ করা ঋণের ৯৯ দশমিক ৫ শতাংশই সময়মতো ব্যাংকে ফেরত এসেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।