শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (KPCL)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) ও (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (০.১২) টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.০৩ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ০.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (২)টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১৮.২৩ টাকা।
উল্লেখ্য কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবার পরে সবচেয়ে খারাপ অবস্থানে পরেছে,মূলত কোম্পানিটির পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হবার কারণে লোকসানে পরেছে।