অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

বিএসইসির আরও একজন নতুন কমিশনার নিয়োগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুখ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরকৃত করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফারজানা লালারুখকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএসইসির দুই কমিশনার পদত্যাগ করেন। ওই দুই পদ পূরণে পর্যায়ক্রমে নতুন দুজনকে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারজানা লালারুখ।

ফারজানা লালারুখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অনার্স ও মাস্টার্স-দুটোতেই তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।

নতুন পদে যোগ দেওয়ার আগে তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্সে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।