ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। উভয় দলই এরই মধ্যে তাদের প্রথম দুই ম্যাচ হেরেছে। তাই আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর চেষ্টাতে থাকবে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ টাইম বেলা ৩ টায়, খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ২২ কিলোমিটার। এদিন সর্বোচ্চ ৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টার হিসাবে ৩.৫ ঘণ্টার মতো। তাতে অবশ্য ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম।
রাওয়ালপিন্ডির আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে।
যা কিছুই হোক, বাংলাদেশ-পাকিস্তানের তাতে কিছু যায় আসে না। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো, তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধ হয় বেঁচে যায় দুই দল।
এই ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের সমীকরণে অবশ্য তার কোনো প্রভাব পড়বে না। দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চত হয়ে গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।