অর্থ লিপি

২৪ আগস্ট ২০২৬ সোমবার ৯ ভাদ্র ১৪৩৩

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফায় বড় উস্ফলন, দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৪৫%

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ১৪৫ শতাংশ।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ২০২৬ গুলশানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও স্বাক্ষর করা হয়।

প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ইপিএস ছিল ০.৪০ টাকা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ০.৫৮ টাকা, যা শতকরা হিসাবে প্রায় ১৪৫ শতাংশ প্রবৃদ্ধি।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির অর্ধবার্ষিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.১৯ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১.৫৮ টাকা।

কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং নিট দাবি (Net Claim) হ্রাস পাওয়ায় মুনাফায় এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।

আর্থিক প্রতিবেদনের অন্যান্য সূচকেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৮৬ টাকা, যা এক বছর আগে ছিল ২৭.৫৩ টাকা।

একই সময়ে কোম্পানির মোট নিট সম্পদের (এনএভি) পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১২১ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৮২৩ টাকা।

অন্যদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১.৯৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৫ টাকা। কোম্পানির মতে, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং প্রিমিয়াম ডিপোজিটের পরিমাণ বাড়ার ফলে পরিচালন নগদ প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মুনাফা, নিট সম্পদ এবং পরিচালন নগদ প্রবাহে ধারাবাহিক উন্নতি কোম্পানিটির আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতেও প্রিমিয়াম আয় ও দাবি ব্যবস্থাপনায় ইতিবাচক ধারা বজায় থাকলে কোম্পানির আর্থিক পারফরম্যান্স আরও উন্নত হতে পারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।