অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

পদ্মা ব্যাংকের কেউ চাকরি হারাবে না: নজরুল ইসলাম মজুমদার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি সই করেছে পদ্মা ব্যাংক। আজ সোমবার (১৮ই মার্চ) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই চুক্তি সই হয়েছে। ব্যাংকটির শীর্ষ কর্তারা এই চুক্তিতে সই করেছেন।

চুক্তি সই অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকের সব দায় নেওয়া হবে। ব্যাংকটি একীভূত হলেও এর কোনো কর্মী চাকরি হারাবে না।

এ সময় নজরুল ইসলাম আরও বলেন, পদ্মা ব্যাংকের কোনো গ্রাহকের ক্ষতি হবে না। ব্যাংকিং কার্যক্রম আগের মতোই চলবে।

আরও পড়ুন…

ব্যাংকের আমানতের সুদ বেড়েছে, কোন ব্যাংকে বেশি মুনাফা মিলছে?

২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের মধ্যে একটি ফারমার্স ব্যাংক। ওই সময় এর চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। অল্প সময়ের মধ্যে অনিয়মে ডুবতে থাকে ব্যাংকটি। মহিউদ্দিন খান আলমগীরকে সরিয়ে দেওয়া হলে ব্যাংকটির মালিকানায় আসেন ব্যবসায়ী নাফিজ সরাফাত।

২০১৯ সালে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক হয়ে যায় পদ্মা ব্যাংক। ব্যাংকটি ৭১৫ কোটি টাকা তহবিল পায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তবু দাঁড় করানো যায়নি পদ্মা ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।