রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।
এর আগে, গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রামে রোজাকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
তিনি বলেন, সোমবার সকাল ১০টা থেকেই টিসিবির ট্রাকসেল শুরু হয়েছে। আগামীকাল খুলনায় বাণিজ্য উপদেষ্টা কার্যক্রমের উদ্বোধন করবেন।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।
এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে টিসিবি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।