অর্থ লিপি

২৪ আগস্ট ২০২৬ সোমবার ৯ ভাদ্র ১৪৩৩

বিওয়াইডি’র সঙ্গে চুক্তির পরবর্তী কার্যক্রম অনুমোদন, সিবিইউ গাড়ি আনছে রানার অটোমোবাইলস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চীনের বৈদ্যুতিক ও অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির  সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্ট (MSMA) বাস্তবায়নে পরবর্তী কার্যক্রম অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি (RUNNERAUTO)-এর পরিচালনা পর্ষদ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) প্রকাশিত এক তথ্যে কোম্পানিটি এ বিষয়টি জানিয়েছে।

কোম্পানির তথ্যমতে, গত ২৪ মার্চ ২০২৬ তারিখে BYD-এর সঙ্গে MSMA চুক্তি অনুমোদনের বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ চুক্তিটির পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ অনুমোদন করেছে।

এর অংশ হিসেবে বিওয়াইডি-এরর সঙ্গে সংশ্লিষ্ট Technical License Agreement (TLA) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। পাশাপাশি MSMA-এর আওতায় প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলা এবং প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিতে Completely Built-Up (CBU) অবস্থায় BYD-এর গাড়ি আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

অর্থাৎ, স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় BYD-এর গাড়ি দেশে আমদানি ও বাজারজাত করার মাধ্যমে প্রয়োজনীয় বিতরণ নেটওয়ার্ক ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে রানার অটোমোবাইলস।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) এক প্রশ্নের জবাবে কোম্পানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট চুক্তির কপি এখনও স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়নি।

এর আগে গত ২৪ মার্চ ২০২৬-এ BYD Auto Industry Co., China-এর সঙ্গে MSMA সম্পাদনের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের অনুমোদনের খবর প্রকাশিত হয়েছিল। এবার সেই চুক্তির পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ায় TLA স্বাক্ষর এবং CBU গাড়ি আমদানি ও বিতরণের অনুমোদন দেওয়ায় BYD-এর সঙ্গে রানারের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হলো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।