অর্থ লিপি

১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩ বৈশাখ ১৪৩৩

নবজাতকের পেট ব্যথা ও পেট ফাঁপা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নবজাতক অনেক সময় অতিরিক্ত কান্নাকাটি করে। খেয়াল করলে দেখা যায়, পেট ফেঁপে গেছে এবং ফুলে শক্ত হয়ে আছে। নবজাতক যে মাতৃদুগ্ধ পান করে, সেখানে ল্যাকটোজ নামক এক ধরনের পদার্থ থাকে যা ভেঙ্গে গ্যাস তৈরি করে। এ গ্যাস জনিত কারণেই শিশুর খাবার পর পরই শিশুর পেট ফুলে উঠে।

প্রতিবার খাবার পর ১০ মিনিট কাঁধের রেখে বা কোলে বসিয়ে গ্যাস বের (ঢেকুর তোলা) করে দিলে এ সমস্যা অনেকাংশে কমে যায় ৷

শিশুর কান পাকার কারণ ও করণীয়

এক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে নবজাতকের পেটে গরম কাপড় দিয়ে (হারিকেন ব্যবহার করে) সেঁক দেয়া হয়। এ পদ্ধতি অত্যন্ত ক্ষতিকর। দেখা যায় নবজাতকের পেটের চামড়া পুঁড়ে গেছে অথবা লাল হয়ে গেছে, যার জন্য শিশু আরও বেশি কান্নাকাটি করে।

এক্ষেত্রে নবজাতককে Falcol drop দিনে ৪ বার খাওয়ানো যাবে। তবে কোন ঔষধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া ভাল ৷

কোন কোন নবজাতক জন্ম হতে প্রথম ৩ মাস পেটে ব্যাথার কারণে বিকাল হতে রাত পর্যন্ত বেশি কান্নাকাটি করে। একে ইনফেনটাইল কোলিক বলে। ৩ মাস পর এ ধরনের ব্যাথা এমনিতেই সেরে যায়।

Author

  • এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) ডিসিএইচ, এফসিপিএস-শিশু (শেষ পর্ব) পিজিপিএন-বোষ্টন ইউনিভার্সিটি (USA) নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। লাকসাম জেনারেল হসপিটাল বাইপাস, লাকসাম, কুমিল্লা।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।