অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দা জাকেরিন বখত নাসির ৷

আজ (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর ১০৮৬ তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি যোগ দেন। তার যোগদানের ফলে ডিএসইর পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল৷

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁর নিয়োগ অনুমোদন দেন ৷

সৈয়দা জাকেরিন বখত নাসির বর্তমানে জেড এন কনসালটেন্টেস এর প্রধান পরামর্শক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপান্তর, প্রতিভা ব্যবস্থাপনা এবং ক্ষতিপূরণ ও সুবিধা ডিজাইনসহ বিভিন্ন মানবসম্পদ সমাধান প্রদান করে।

৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব তিনি। তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে মানবসম্পদ কার্যাবলীর সকল দিক, বিশেষ করে প্রতিষ্ঠানের সাংগঠনিক ও প্রক্রিয়াগত উন্নয়নে বিশেষ দক্ষতা। কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, আইনি সম্মতি, নেতৃত্ব উন্নয়ন, প্রক্রিয়া উন্নয়ন, মানবসম্পদ দক্ষতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে তার দক্ষতা রয়েছে।

আজ (১৮ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ৷ ডিএসইর পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷

উল্লেখ্য, স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন৷ ড. নাহিদ হোসেন পদত্যাগের ফলে শূন্য হওয়া একটি পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ প্রদান করা হয়৷

২০১৩ সালের নভেম্বরে ডিএসই ও সিএসই ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে। এর পর থেকে স্টক এক্সচেঞ্জ পরিচালিত হয়ে আসছে স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৩ সদস্যের। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক মোট সাতজন। এর বাইরে সদস্যদের ভোটে নির্বাচিত হন চারজন শেয়ারধারী পরিচালক, কৌশলগত বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে রয়েছেন একজন পরিচালক। আর সংস্থাটির এমডি পদাধিকারবলে পর্ষদের সদস্য।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।