অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হতে চায় ক্রাফটসম্যান ফুটওয়্যার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের জুতা তৈরিকারী  রপ্তানিমুখী প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিস লিমিটেড ৫০ লাখ শেয়ার ছেড়ে ,শেয়ারবাজারে থেকে পাঁচ কোটি টাকা তুলতে চায়। জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে কোম্পানিটি ।

ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিস কোয়ালিফায়েড ইনভেস্টর অফার(কিউআইও) পদ্ধতিতে শেয়ার ছেড়ে টাকা তুলতে চায়, নিয়মানুযায়ী প্রতিটি শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য হবে ১০ টাকা। প্রাথমিকভাবে কোম্পানিটি পুঁজিবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

একটি রপ্তানিমুখী কোম্পানি হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিস। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় প্রায় এক লাখ বর্গফুট জায়গায় কারখানাটি গড়ে তোলা হয়েছে। এই কারখানায় বর্তমানে ৭৫০ এর বেশি শ্রমিক কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় লাখ ৪০ হাজার জোড়া জুতা রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি।

ক্রাফটসম্যান ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন সাদাত হোসেন সেলিম, আর চেয়ারম্যান রেজিনা বেগম। কোম্পানিটিতে ছয়জন পরিচালক আছেন। তাঁরা হলেন সারা হোসেন, রুমানা বেগম, মাহে আলম, সাবরিনা জামান, মো. জহিরুল ইসলাম ও আবু সাঈদ।

সাদাত হোসেন সেলিম  বলেন, ‘দেশে যেসব জুতা পাওয়া যায়, তার ৮০ শতাংশই সিনথেটিক বা কৃত্রিম চামড়া দিয়ে তৈরি। ফলে দেশীয় চামড়ার পণ্য উৎপাদন ও রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এ সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারছি না। সে জন্যই চামড়াজাত পণ্য তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রাফটসম্যান ফুটওয়্যারের কর্মকর্তারা জানান, চামড়ার জুতা তৈরির প্রক্রিয়াটি ন্যূনতম ছয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। চামড়া এনে প্রথমে কারখানার বন্ডেড ওয়্যারহাউসে রাখা হয়। গ্রাহকের চাহিদা ও জুতার নকশা অনুসারে কর্মীরা সেই চামড়া কাটেন ও এর পুরুত্ব কমান। এরপর তা দিয়ে জুতার ওপরের অংশ সেলাই করা হয়। অন্যদিকে আলাদা যন্ত্রে বানানো হয় জুতার সোল বা তলা। তখন লাস্টিং বিভাগে উভয় অংশ জোড়া দেওয়া শেষে জুতা বিক্রি বা রপ্তানির জন্য মোড়কজাত করা হয়।

কোম্পানিটির অপারেশন বিভাগের পরিচালক মাহে আলম জানান, এই কারখানায় দৈনিক এক পালায় ১৫ হাজার জোড়ার বেশি জুতা তৈরি হয়।

বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে উন্নত যন্ত্রপাতি এনে স্থাপন করা হয়েছে ক্রাফটসম্যান ফুটওয়্যারের কারখানায়। প্রযুক্তিগত সহায়তা নিয়েছে ইতালি, জার্মানি ও চীন থেকে। তবে পণ্য উৎপাদনে তারা ইতালির উৎপাদনব্যবস্থাই অনুসরণ করে।

কোম্পানিটির পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, তাঁদের কারখানায় দেশি-বিদেশি অভিজ্ঞ নকশাকারকেরা আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন নকশা করে দেন। চামড়া খাতের বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পাওয়া চট্টগ্রামের ট্যানারি রিফ লেদারসহ এশিয়ার সেরা কয়েকটি ট্যানারি থেকে চামড়া আনা হয়।

গ্রাহকদের জন্য ফরমাল, ক্যাজুয়াল, অক্সফোর্ড, মোকাসিন, ডার্বি, হাইহিল, পামিসহ বিভিন্ন ধরনের জুতা বানায় ক্রাফটসম্যান ফুটওয়্যার। বর্তমানে ইতালি, জার্মানি, সুইডেন, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডস—এই ছয় দেশে জুতা রপ্তানি করছে ক্রাফটসম্যান ফুটওয়্যার। কর্মকর্তারা জানান, ইতিমধ্যে পণ্যের মান ও কারখানার পরিবেশ বিষয়ে দুটি আইএসও সনদ পেয়েছে।

কোম্পানিটির এমডি সাদাত হোসেন সেলিম জানান, ‘আগামী ২-৩ বছরের মধ্যে রপ্তানির পরিমাণ ১ কোটি ২০ লাখ ডলারে নেওয়ার ইচ্ছা রয়েছে। এ জন্য পৃথক ওয়্যারহাউস ও নতুন কারখানা ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। আমাদের উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকঋণ আছে। ব্যাংকও সুদহার বাড়াচ্ছে। এসব কারণে পুঁজিবাজারে আসতে চাচ্ছি।’

কোম্পানিটির পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে গ্রিন ডেলটা ক্যাপিটাল লিমিটেড

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।