অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নিউইয়র্ক আদালত ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলা শুরুর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখার আদেশ দিয়েছেন । গতকাল মঙ্গলবার (২৬শে মার্চ) বিচারপতি জুয়ান মার্চান এ আদেশ দেন। ব্রিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্পকে আদালতের কর্মী, বিচারক, সাক্ষী এবং জেলা অ্যাটর্নির কার্যালয়ের আইনজীবী বা তাদের পরিবার সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অনুরোধের প্রেক্ষিতে বিচারপতি জুয়ান মার্চান ট্রাম্পকে এ আদেশ দেন।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিচারপতি মার্চানের মেয়েকে আক্রমণ করেন ট্রাম্প। সেই সাথে বিচারককে ট্রাম্প বিদ্বেষী বলে অভিহিত করেন।

এমন আদেশে ক্ষুব্ধ ট্রাম্পের প্রচারণা শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারকের এমন আদেশ ট্রাম্পের বাক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আগামী ১৫ই এপ্রিল ট্রাম্পের বিচার শুরু হবে। বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি মার্চান এই দিন ধার্য করেছেন। এর ফলে এই প্রথম কোনো ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনও প্রেসিডেন্টের বিচার শুরু হতে যাচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতকক্ষে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে। ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।