অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

কাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ছয় দফা দাবি আদায়ে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকে ধর্মঘট শুরু হবে বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল রোববার রাতে(২৩ শে জুলাই) ওই বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা।

সমিতির দাবিগুলোর মধ্যে আছে অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে; দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে; অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে; দেশের প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নিতে ব্যবস্থা করে দিতে হবে এবং সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে পথচলা নিশ্চিত করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা। তিনি আজ জানান, ‘দাবি পূরণের জন্য আমরা ২০১৭ সাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরছি। কয়েক মাস ধরে আমরা নানা দাবিতে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের কথা কেউ শুনছেন না।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরেও এর কোনো প্রতিকার পাইনি। জাতীয় নীতিমালার দাবিতে ৬৪ জেলায় ২০২২ সালের ২ অক্টোবর ও ২০২৩ সালের ১৭ই জুলাই  মানববন্ধন পালন করা হলেও কোনো প্রকার সুরাহা হয়নি। জাতীয় নীতিমালা থাকলে রোগী এবং অ্যাম্বুলেন্স মালিক—সবার জন্য কল্যাণ হতো।’

ধর্মঘটের কারণে সারা দেশে রোগীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের অ্যাম্বুলেন্সের সংখ্যাই বেশি। সে কারণে মানুষের ভোগান্তি হবে, আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা সমস্যা সমাধানের জন্য অনেকের কাছে গিয়েও সুরাহা পাইনি। তাই এই ধর্মঘটের ডাক।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।