শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেয়েটির সহপাঠী ও শিক্ষার্থীরা। এ ঘটনায় বিচারের দাবিতে আজ রোববার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় বাজার ঘুরে বেলা ১১টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা ঘেরাও করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের এ বিষয়ে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। সেই সঙ্গে বিচারের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানা এলাকা থেকে চলে যায়।
বিদ্যালয় ও পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অফিস সহকারী তাঁর অফিস কক্ষে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। তখন অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরের দিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অফিস সহকারীকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে। ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয় মৌখিকভাবে জেনেছেন। আজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানা চত্বরে এসেছিল। তাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অফিস সহকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীকে থানা চত্বর থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে দশম ও নবম শ্রেণি দুই শিক্ষার্থী জানায়, তাদের ছোট বোনের সঙ্গে যে আচরণ করা হয়েছে, এ জন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায়। শাস্তি দিয়ে অফিস সহকারীকে বিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
বিদ্যালয়টি প্রধান শিক্ষক বলেন, ‘এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছে। অভিযোগের বিষয়ে ছয় সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অফিস সহকারীকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।