অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে: গভর্নর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমে যাবে।

শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেমে স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিকে হাসপাতাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ, মাইক্রো ফাইন্যান্স এসএমই সব স্তরে লেনদেনে ‘এম ক্যাশ’ কাজ করার পরামর্শ দেন গভর্নর। তিনি আরও বলেন, এখন পর্যন্ত গ্রাহক সংখ্যায় সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, দুই কোটি মানুষ সংযুক্ত, কাজেই এমক্যাশকে জনপ্রিয় করতে এই গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোতে এতেদিন শরিয়াহ আইন লঙ্ঘন করা হয়েছে। ফলে ব্যাংকগুলোকে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন মানতে হবে, এ বিষয়ে দ্রুতই আইন করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।