অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

এবার এ আর রহমান মোড় ঘুরছে বিতর্কের!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। এটা নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। গতকাল শনিবার (১১ই নভেম্বর) কথা বলেছিলেন কবির নাতি অনির্বাণ কাজী। এবার চুক্তিপত্র প্রকাশ্যে আনার দাবি জানালেন নাতনি অনিন্দিতা কাজী।

এবার এই বিতর্ক কী অন্য দিকে মোড় ঘুরছে? কবি কাজী নজরুল ইসলামের নাতনি প্রয়াত সঙ্গীতশিল্পী কল্যাণী কাজীর কন্যা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

শনিবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে অনিন্দিতা লিখেছেন, ‘আমি অনিন্দিতা কাজী, কাজী নজরুল ইসলামের নাতনি, বর্তমানে নিউ জার্সি প্রবাসী। দাদুর ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুরবিকৃতি ঘটিয়েছেন বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী এ আর রহমান।’

তিনি আরও বলেন, ‘গোটা বিশ্ব জুড়ে এখন বিতর্কের ঝড়, তোলপাড়। আমার মা কল্যাণী কাজী, যার বেঁচে থাকাই ছিল নজরুলকে নিয়ে, নজরুলকে ঘিরে, নজরুলকে তিনি ধারণ করেছিলেন। তিনি ২০২১ সালে গানটি অবিকৃত রেখে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে জানতে পারি। কিন্তু এর পরিণতি এমন হবে, তিনি মৃত্যুর পরেও ভাবতে পারেননি বোধ হয়।’

কারার ঐ লৌহ কপাট । এ আর রহমান গান শুনতে এখানে ক্লিক করুন

অনিন্দিতা তার পোস্টে বলেন, ‘অনেকেই নাকি প্রশ্ন তুলেছেন, প্রচুর টাকার বিনিময়ে গানটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এই প্রসঙ্গে অনিন্দিতা লেখেন, ‘সে ক্ষেত্রে ২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন, তা হলে সব বিতর্কের অবসান হবে। এবং যারা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেয়া যাবে।’

তিনি আরও জানান, ‘সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন, চুক্তির কাগজ রয়েছে তার ভাই কাজী অনির্বাণের কাছে। অনিন্দিতা লেখেন, ‘পরিবারের অন্যতম সদস্য হিসেবে আমি সেটা দেখতে চাই, পেতে চাই ও বিষয়টি পরিষ্কার করতে চাই। সকলের সহযোগিতা চাইছি।’

উল্লেখ্য, ১৯২২ সালের ২০শে জুন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল। এটি একটি কালজয়ী গান। ১৯৪৯ সালের জুন মাসে যা রেকর্ড করা হয়। গিরিন চক্রবর্তী গানটি গেয়েছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।