অর্থ লিপি

১২ জুন ২০২৬ শুক্রবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

করহার কমছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির, বাজারে নতুন গতি ফেরার আশা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজার আরও আকর্ষণীয় ও বিনিয়োগবান্ধব করতে কর কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাজারসংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

প্রস্তাবিত কর ব্যবস্থার আওতায় যেসব কোম্পানির কমপক্ষে ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে, তাদের করহার বর্তমান সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর-সুবিধা আরও বাড়বে এবং নতুন কোম্পানিগুলোও শেয়ারবাজারে আসতে উৎসাহিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান বজায় রেখে উভয় ক্ষেত্রেই কর কমানোর এই উদ্যোগ ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর কাঠামোর এই পরিবর্তন কোম্পানিগুলোকে অধিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আসতে উৎসাহিত করবে।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, প্রস্তাবিত কর সুবিধা কার্যকর হলে পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি বাড়বে, করপোরেট সুশাসন শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।