অর্থ লিপি

১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২৯ ভাদ্র ১৪৩৩

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সইউনিট (বিএফআইইউ) দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গতকাল ব্যাংকগুলোকে সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে শওকত আলী ছাড়াও তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, তার মেয়ে ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দের কথা উল্লেখ করা হয়।

ব্যাংকগুলোয় পাঠানো চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। একই সঙ্গে জুলাইয়ের (আগামীকাল) মধ্যে এসব হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

বিএফআইইউর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, শওকত আলীর সঙ্গে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের বিভিন্ন সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থেই শওকত আলী তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।