অর্থ লিপি

১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১ শ্রাবণ ১৪৩৩

আবারো তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এর জবাবে ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।